বুধবার, নভেম্বর ১১, ২০২৬

১৩ বছর বয়সেই ধরা পড়ে ডায়াবেটিস, ২১ বছরের লড়াই নিয়ে মুখ খুললেন নিক

১৩ বছর বয়সেই ধরা পড়ে ডায়াবেটিস, ২১ বছরের লড়াই নিয়ে মুখ খুললেন নিক

প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী ও মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাস টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত। মাত্র ১৩ বছর বয়সে তাঁর শরীরে রোগটি শনাক্ত হয়। দীর্ঘ ২১ বছরের অভিজ্ঞতা ও প্রতিদিনের শারীরিক চ্যালেঞ্জ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা কথা বলেছেন তিনি।

আন্তর্জাতিক ডায়াবেটিস সচেতনতা মাস উপলক্ষে প্রকাশিত এক খোলা চিঠিতে নিক জানান, প্রতিদিন খাবারের পরিমাণ অনুযায়ী ইনসুলিন নেওয়া এবং রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণ করতে হয় তাঁকে।

তিনি বলেন, রোগটির কারণে কৈশোরে অনেক সময় বিচ্ছিন্নতা ও অনিশ্চয়তায় ভুগেছেন। তবে একই রোগে আক্রান্ত মানুষের সঙ্গে যোগাযোগ তাঁকে মানসিক শক্তি জুগিয়েছে।

নতুন আক্রান্ত কিশোর-কিশোরীদের সাহস দিতেই নিজের অভিজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানান নিক।