বুধবার, নভেম্বর ১১, ২০২৬

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপে ফেলতে চান ৭১ শতাংশ মার্কিনি

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপে ফেলতে চান ৭১ শতাংশ মার্কিনি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ প্রয়োগে কংগ্রেসের হস্তক্ষেপ চান অধিকাংশ মার্কিন নাগরিক। রয়টার্স ও ইপসোসের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

সোমবার শেষ হওয়া চার দিনের জরিপে ৭১ শতাংশ মার্কিনি যুদ্ধ বন্ধে কংগ্রেসের আইন প্রণয়নের পক্ষে মত দিয়েছেন। তাঁদের মধ্যে ডেমোক্র্যাট সমর্থক ৯৩ শতাংশ এবং রিপাবলিকান ৫১ শতাংশ। জরিপে ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে ৩২ শতাংশে নেমে আসার তথ্যও উঠে এসেছে। পাশাপাশি তাঁর শুল্কনীতি প্রত্যাহারের পক্ষেও মত দিয়েছেন অধিকাংশ নাগরিক।