বুধবার, নভেম্বর ১১, ২০২৬

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে বড় দায়িত্ব পেলেন বাংলাদেশের বুলবুল

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে বড় দায়িত্ব পেলেন বাংলাদেশের বুলবুল

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তাঁকে দলটির হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় লাহোর কালান্দার্স। নতুন দায়িত্বে তিনি খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, কোচিং কার্যক্রমের উন্নয়ন এবং তরুণ ক্রিকেটারদের বিকাশে পরামর্শ দেবেন।

আমিনুল ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ক্রিকেট উন্নয়ন ব্যবস্থাপক ছিলেন। তিনি বিসিবির সভাপতির দায়িত্বও পালন করেছেন। খেলোয়াড়ি জীবনে ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন এবং দেশের প্রথম টেস্টে সেঞ্চুরি করেন।