বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

সেন্টমার্টিনে গিয়েও যে দ্বীপে পা রাখতে পারবেন না পর্যটকরা

সেন্টমার্টিনে গিয়েও যে দ্বীপে পা রাখতে পারবেন না পর্যটকরা

সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে দূর থেকে দেখা মিলবে নীল জলরাশি ও প্রবালঘেরা ছেড়াদ্বীপের। তবে চলতি বছর পর্যটকদের জন্য দ্বীপটিতে প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেন্টমার্টিনের দক্ষিণে অবস্থিত ছেড়াদ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণের ভূখণ্ড। জীবন্ত প্রবাল, সামুদ্রিক প্রাণী ও বিভিন্ন প্রজাতির গাছপালার জন্য দ্বীপটি গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্টদের মতে, পর্যটকদের অবাধ চলাচলে প্রবালের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি গাছের চারা নষ্ট হওয়া এবং শামুক-ঝিনুক সংগ্রহের ঘটনাও ঘটছে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞা কার্যকর করতে দ্বীপের প্রবেশপথে লাল পতাকা টাঙানো হয়েছে। সেখানে প্রায় ৬ হাজার ৫০০টি গাছের চারা রোপণ করা হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, সরকারি নির্দেশনা বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আপাতত পর্যটকদের দূর থেকেই দ্বীপটির সৌন্দর্য উপভোগ করতে হবে।