শেখ হাসিনাকে দেশে ফেরাতে বাংলাদেশ কয়েক দফা চিঠি দিলেও ভারতের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট জবাব মেলেনি। দুই দেশের প্রত্যর্পণ চুক্তি থাকলেও তাঁকে ফেরত আনা কঠিন বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।
২০১৩ সালে স্বাক্ষরিত চুক্তিতে রাজনৈতিক অভিযোগের ক্ষেত্রে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে। পাশাপাশি অভিযোগ ন্যায়বিচারের স্বার্থে আনা হয়নি বলে মনে হলেও অনুরোধ নাকচ করতে পারে সংশ্লিষ্ট দেশ।
তবে হত্যা, গুম, বোমা হামলা ও সন্ত্রাসবাদের মতো অপরাধকে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে চুক্তিতে।
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ভারত এখনো অনুরোধের জবাব দেয়নি। তবে সাবেক কূটনীতিকদের ধারণা, রাজনৈতিক বিবেচনায় ভারত তাঁকে ফেরত দিতে অনাগ্রহী থাকতে পারে।
প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার মতে, শেষ পর্যন্ত বিষয়টি ভারতের সদিচ্ছা ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
