শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি, উত্তেজনা বাড়ছে

বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি, উত্তেজনা বাড়ছে

ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার পাল্টা জবাব হিসেবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে তেহরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।

আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালিতে মার্কিন বিমান তৎপরতা ও তেল পাচারের অভিযোগে এ হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি, ইরানের দক্ষিণাঞ্চলীয় সেরিক শহরে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এই অভিযান পরিচালিত হয়।

বাহিনীটি আরও সতর্ক করে বলেছে, এ ধরনের আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।