বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বিভিন্ন রিফাইনারিতে ড্রোন হামলার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন অঞ্চলের দেশগুলোর সঙ্গে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করছে সরকার।

তিনি জানান, গত আট মাসে জ্বালানি আমদানিতে সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে বৈদেশিক মুদ্রা ও সরকারি অর্থ সাশ্রয় হবে, যা উন্নয়নমূলক কাজে ব্যয় করা সম্ভব।

‘বেশি বেশি সোলার লাগান, কম-কম বিদেশের ওপর নির্ভর করুন’ স্লোগানে সৌরবিদ্যুৎ ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভায় মাদকবিরোধী কার্যক্রম জোরদারেরও আহ্বান জানান মন্ত্রী। এ সময় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।