বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

গ্রাউন্ড অপারেশন উন্নয়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইউএস-বাংলা

গ্রাউন্ড অপারেশন উন্নয়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইউএস-বাংলা

গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ জন্য ইতোমধ্যে ১২ মিলিয়ন ডলারের ঋণপত্র (এলসি) খুলেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী তিন থেকে চার মাসে ১৪৬টি নতুন গ্রাউন্ড সার্ভিস সরঞ্জাম যুক্ত করা হবে। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় ৫৯০টি সরঞ্জাম রয়েছে।

নতুন সরঞ্জামের মধ্যে থাকবে উড়োজাহাজ টানার ট্রাক্টর, ব্যাগেজ লোডার, যাত্রী ওঠানামার সিঁড়ি এবং বিভিন্ন সেবা ও রক্ষণাবেক্ষণের যানবাহন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি বৈদ্যুতিক যান ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। এজন্য চার্জিং সুবিধা স্থাপনের কাজ চলছে। প্রতিষ্ঠানটির দাবি, এতে জ্বালানি ব্যয় ও কার্বন নিঃসরণ কমবে।

এদিকে চট্টগ্রাম ও সিলেটে আঞ্চলিক হাব প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। বর্তমানে ইউএস-বাংলার বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে আরও ২১টি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। আরও ১৬টি গন্তব্যে ফ্লাইট চালুর উদ্যোগ রয়েছে।