একই টেস্টের দুই ইনিংসে নব্বইয়ের ঘরে আউট হয়ে বিরল এক রেকর্ডের অংশ হলেন পাকিস্তানের ব্যাটার সৌদ শাকিল। ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মাত্র পাঁচবার।
শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ৯৩ রান করেছিলেন শাকিল। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির আরও কাছে গিয়ে ৯৭ রানে বোল্ড হন তিনি।
এর আগে ক্লেম হিল, ফ্রাঙ্ক উলি, গর্ডন গ্রিনিজ ও মাহেলা জয়াবর্ধনে একই ম্যাচের দুই ইনিংসে নব্বইয়ের ঘরে আউট হয়েছিলেন।
শাকিলের ৯৭ রানের ইনিংসে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান করে ইনিংস ঘোষণা করে। শেষ পর্যন্ত বৃষ্টিবাধা ও আলোকস্বল্পতায় ম্যাচটি ড্র হয়।
