রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

গভীর রাতে ১৫ জনের সশস্ত্র হামলা, স্ত্রীর সামনেই প্রাণ গেল সোবহানের

গভীর রাতে ১৫ জনের সশস্ত্র হামলা, স্ত্রীর সামনেই প্রাণ গেল সোবহানের

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় বাড়িতে ঢুকে আবদুস সোবহান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে তক্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দলকে হামলায় অংশ নিতে দেখা গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে এলজি, চাপাতি ও ছুরি উদ্ধার করেছে। এ ঘটনায় সন্দেহভাজন এক নারীকে আটক করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। নিহতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।