রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

সচিবদের কড়া বার্তা সরকারের, অদক্ষ হলে দায়িত্ব ছাড়ার নির্দেশ

সচিবদের কড়া বার্তা সরকারের, অদক্ষ হলে দায়িত্ব ছাড়ার নির্দেশ

মন্ত্রণালয়ের কাজে ধীরগতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সরকার। দায়িত্ব পালনে দক্ষতা দেখাতে না পারলে অন্যদের সুযোগ করে দেওয়ার বার্তা পেয়েছেন সচিবরা।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় ৫৬ জন সচিবের মধ্যে ৫৩ জন উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার আমলাতন্ত্রের ওপর সরকারপ্রধানের আস্থার মর্যাদা রক্ষার আহ্বান জানান।

এ ছাড়া উন্নয়ন প্রকল্পের গতি বাড়ানো, প্রকল্প পরিচালকদের জবাবদিহি নিশ্চিত করা এবং মন্ত্রিসভার বৈঠকের অন্তত দুই-তিন দিন আগে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দায়িত্বে গড়িমসি করলে ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।