রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

স্বামীর বিশ্বাসঘাতকতার পর সম্রাজ্ঞীর যে সিদ্ধান্তে বিশ্বজুড়ে আলোচনায় কোরীয় সিরিজ

স্বামীর বিশ্বাসঘাতকতার পর সম্রাজ্ঞীর যে সিদ্ধান্তে বিশ্বজুড়ে আলোচনায় কোরীয় সিরিজ

প্রেম, বিশ্বাসঘাতকতা, রাজনীতি ও প্রতিশোধের গল্প নিয়ে বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহ তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির মাত্র তিন দিনের মধ্যে এটি প্ল্যাটফর্মটির সবচেয়ে বেশি দেখা স্থানীয় অরিজিনাল সিরিজের প্রিমিয়ার হয়েছে।

গল্পের কেন্দ্রীয় চরিত্র সম্রাজ্ঞী নাভিয়ে। স্বামী অন্য নারীর প্রেমে পড়ে বিচ্ছেদ চাইলে তিনি ভেঙে না পড়ে পশ্চিম সাম্রাজ্যের রাজপুত্র হেইনরিকে বিয়ের শর্ত দেন।

আলফাটার্টের জনপ্রিয় ওয়েব উপন্যাস ও ওয়েবটুন অবলম্বনে নির্মিত সিরিজটি পরিচালনা করেছেন চো সু-ওন। এতে অভিনয় করেছেন শিন মিন-আ, জু জি-হুন, লি জং-সুক ও লি সে-ইয়ং। মূল ওয়েবটুনটি বিশ্বজুড়ে প্রায় ৩০০ কোটি বার দেখা হয়েছে।